ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে সফরে আসা সাবেক ফুটবলার ও বিয়ানীবাজার উপজেলার ৯ নং মোল্লাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুল মান্নানের সম্মানে বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে গত ১৮ ই ফেব্রুয়ারি রোজ সোমবার আয়োজিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান।
ট্রাস্টের সাধারণ সম্পাদক শামীম আহমেদ হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না। বক্তব্য রাখেন ময়নুল হক, মাহমুদ হোসাইন, সামসুল হক, রায়হান উদ্দিন দুলাল, বদরুল হক, আব্দুর রশিদ ডালিম, আমিনুল ইসলাম, আবুল হাসনাত, আব্দুল আলম, আব্দুস সালাম, নুরে আলম রব্বানী ও নাজিম উদ্দিন সহ অন্যান্যরা।
বক্তারা বলেন আব্দুল মান্নান এক সময় দেশের বিভিন্ন এলাকার ফুটবল খেলায় খেলোয়াড় হিসেবে বিয়ানীবাজার উপজেলার সম্মান বাড়িয়েছেন, বর্তমানে লন্ডনের বিলাশ বহুল জীবন যাপনের লোভ লালসা ছেড়ে দেশ মাতৃকার টানে বাংলাদেশে গিয়ে জনগণের সেবার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং এলাকার জনগণ তাহাকেই নির্বাচিত করেন, যেহেতু তিনি নির্বাচিত চেয়ারম্যান সেহেতু জনগনের সেবায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করবেন এটাই সকলের প্রত্যাশা । আব্দুল মান্নান বলেন, প্রবাসীরা যেকোনো প্রয়োজনে তার সহযোগিতা চাইলে তিনি তার সাধ্যমতো সেবা দিতে প্রস্তুত।















