গেফ ফাউন্ডশেন এর উদ্দ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

1081

ওয়ানবাংলানিউজ: গেফ ফাউন্ডশেন এর উদ্দ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ১৫ জুন বৃহস্প্রতিবার পূর্ব লন্ডনের ইমপ্রেসন ইভেন্টস এর ভেন্যুাতে অনুষ্ঠিত হয়। সংগঠনের গেফ ফাউন্ডশেনের টাস্ট্রি মোহাম্মদ আলাম এর পরিচালনায় কোরআন তেলওয়াত করেন হাফিজ মোহাম্মদ ইউনুস রহমান।

সভায় বক্তব্য রাখেন গেফ ফাউন্ডশেনের টাস্ট্রি মোহাম্মদ আলাম, সালেহ আহমদ, আবদুল কুদ্দুস । সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান জিয়াউল ইসলাম গজনবী, সাধারণ সম্পাদক সাহেল খান, টাস্ট্রি ফরহাদ মিয়া, তাজ উদ্দিন, শাহিন খান, মাসুম আহমদ, আব বক্কর সিদ্দিকী সানু মিয়া, গুলাম রব্বানী, আবদুর রব সহ আরো অনেকে। সভায় বিগতদিনের প্রজেক্ট ও আগামীদিনের প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয় ।

গরীব দু:খী মানুষের জন্য এই সংগঠনের কাজ করে যাচেছ, তাই সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে আরো বেশী এগিয়ে আসার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে স্পসরনেরদরকে ক্রেস্ট দিয়ে উপহার দিয়ে সন্মানিত করা হয় ।