লন্ডনে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ সম্পন্ন

711

ওয়ানবাংলানিউজ: গত ২৫ জুন বৃহস্পতিবার তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে পুর্ব লন্ডনের মাইলেন্ড লেজার সেন্টারের পাশ্ববর্তী খোলা মাঠে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ অনুস্টিত হয়। কোভিড-১৯এ লগডাউনের কারনে ব্রিটেনে লেজার সেন্টারগুলী বন্ধ থাকায় এক ব্যতিক্রমী আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুস্টিত হয়।

ব্রিটেনের মানুষ এত দিন করোনা আতঙ্কের মধ্যেই ছিলেন, এখন একটু শিতিল থাকার কারনে মানুষজন চিন্তামুক্ত চলাচল করছে, সেই সুযোগে খেলয়ারদের মনে একাটু আনন্দ ফুর্তির জন্য ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্য খোলা মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়।

লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম সদস্য আবু জাফর বাচ্চুর পৃষ্ঠপোষকতায় সফলভাবে সম্পন্ন হয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট, উক্ত খেলায় লন্ডনের অনেক জনপ্রিয় খেলওয়ার অংশগ্রহন করেন, ফাইনাল খেলায় রাসু, জুবায়ের ও শামীম গ্রুপ বিজয় ছিনিয়ে নেন
শামীম, শেলিম,ও খায়রুল গ্রুপকে পরাজিত করে।

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাইটলেন প্রোপার্টি লিঃ ইউকে ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরী উপস্থাপনায় খেলা সেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, টাওয়ার হ্যমলেটস ব্যাডমিন্টন ক্লাভের সহসভাপতি শামীম আহমেদ, গোলাপগঞ্জের এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মো: দিলওয়ার হোসেন, যুবায়ের আহমেদ ও তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম সদস্য ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আবু জাফর বাচ্চু।