জগন্নাথপুরে পলাশ সেবা ট্রাষ্টের উদ্যোগে শেখ আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন

864

সিলেট সংবাদদাতা: শিক্ষা, সাহিত্য সংস্কৃতি সহ আর্থমানবতার কল্যানে পলাশ সেবা ট্রাষ্টের অবদান স্মরনীয় হয়ে থাকবে। জগন্নাথপুরের আউদত শেখ পরিবারের সদস্যরা ব্যবসার পাশাপাশি পারিবারিক ভাবে প্রতিষ্ঠিত পলাশ সেবা ট্রাষ্টের মাধ্যমে ৩০ বছরেরও বেশী সময় ধরে জনসেবা করে যাচ্ছেন। পলাশ সেবা ট্রাষ্টের নতুন সংযোজন শেখ আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রাসা। এমন্তব্য জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের , গেল ৭ই সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলার বৃহত্তর শাহার পাড়ার আউদতে শেখ আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রসার উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন এটি শেখ পরিবারের একটি মহৎ উদ্যোগ এর মাধ্যমে এলাকায় ধর্মীয় শিক্ষার যেমন প্রসার ঘটবে সুযোগ হবে দরিদ্রদের বিনামূল্যে লেখাপড়ার সুযোগ। হোটেল পলাশের ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল হারুনের সভাপতিত্বে ও পলাশ সেবা ট্রাষ্টের প্রেসিডেন্ট বৃটেনের বিশিষ্ট কমিউনিটি নেতা শেখ ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী সভায় আরো বক্তব্য রাখেন হাফিজ মৌলানা আব্দুল ওয়াহাব, আলহাজ্ব আছদ্দর আলী, মখলিখ খান, নূরুল হক ময়নুর, আজহার কামালী, সমুজ মিয়া, আব্দুল মান্নান, ঈকবাল হোসাইন, শেখ ফয়সল হক সহ এলাকার আরো অনেকে।
এখানে উল্লেখ্য যে প্রয়াত শেখ আব্দুর রাজ্জাক মৃত্যুর পূর্বে নিজ এলাকায় মসজিদ প্রতিষ্টার জন্যে ভূমি দান করে গিয়েছিলেন, তার মৃত্যুর পর তার সন্তানেরা সেই ভুমিতে মসজিদ প্রতিষ্টা করে একটি আধুনিক কমপ্লেক্স প্রতিষ্টা করেন এই কমপ্লেক্সের ভেতর রয়েছে লাইব্রেরী ও কয়েকটি দোকান। সম্প্রতি মরহুমের প্রথম পুত্র বিশিষ্ট কমিউনিটি নেতা মাদ্রসার অন্যতম পৃষ্টপোষক শেখ আব্দুল খালিক এই ভূমিতে পিতার নামে হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্টার উদ্যোগ নেন। মরহুম শেখ আব্দুর রাজ্জাকের ছয় পুত্রের সকলেই এই উদ্যোগকে স্বাগত জানান এবং মাদ্রসা প্রতিষ্টায় এগিয়ে আসেন। ইতিমধ্যেই মাদ্রসার আনুসাঙ্গিক কার্যক্রম শেষ হয়েছে ভর্তি হয়েছেন ১০জন ছাত্র, পয়লা অক্টোবর থেকে চালু হবে শিক্ষা কার্যক্রম। এর যাবতীয় ব্যায় ভার বহন করা হবে পলাশ সেবা ট্রাষ্টের পক্ষ থেকে।