যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মদরিছ আলী বাদশার মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের শোক

1387

আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি ও নিউহাম বিএনপির সহ সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ তৈমুছ আলীর ছোট ভাই হাজি মদরিছ আলী বাদশার মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত দিয়ে জান্নাতুল ফেরদৌসে স্থান দেয়ার জন্য ও মরহুমের শোকাহত পরিবারের সকলকে সবর ধারণ করার তৌফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।