জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতি কবি সাংস্কৃতিক পরিষদের শিকড়ের সন্ধানে গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন

401

ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সংস্কৃতিপ্রেমীদের নিয়ে গঠিত হয়েছে জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতি কবি সাংস্কৃতিক পরিষদ। এই সংগঠনের মাধ্যমে হারিয়ে যাওয়া সাধকদের গান কবিতা সংগ্রহ করে তার গ্রন্থাকারে প্রকাশ করা হবে। সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাদিক গান ও কবিতা নিয়ে ‘শিকড়ের সন্ধানে‘ নামে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ২১ জুন সোমবার।

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যালের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গীতিকার শা ইয়াওর। সাধারণ সম্পাদক গীতিকার জুবায়ের আহমদ হামজার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রহমত আলী, জান্নাতুল ইসলাম বাবুল, নেপুর আহমদ, গীতিকার মনোয়ার কাবেরী, ফয়েজ আহমদ, মঞ্জুর রহমান, আতাউর রহমান, আলমগীর হোসেন, শাহ গয়াছ মিয়া, আলিপ মিয়া, সাবেক চেয়ারম্যান নূর মিয়া,।
অনুষ্ঠানে জানানো হয় অচিরেই স্মারক গ্রন্থটি প্রকাশ ও সংগঠনের অভিষেক অনুষ্ঠান করা হবে। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।