ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে কলচেস্টার বিএনপি। ৫ সেপ্টেম্বর বুধবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অর্জনের কথা তুলে ধরেন।
সংগঠনের সভাপতি মিসবাহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন দুদুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি শাহ আকতার হোসেন টুটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলচেস্টার বিএনপির সাবেক সভাপতি শাহ আশরাফ হোসেন, প্রধান উপদেষ্টা মতিন মিয়া, বিএনপি নেতা গোলাম নেওয়াজ চৌধুরী শিমু, তারেকুর রহমান তুহিন, মাহবুব খাঁন, আরিফ মঈনুল হোসেন, কবির উদ্দীন, জাকির হোসেন, জাহিদ হোসেন, সুমন তাপাদার, সাইফুল ইসলাম, এম এ গনি, নুরুল আলম প্রমুখ।
সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারেরও দাবী জানান তারা। বক্তারা বলেন, শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন। আজ দেশে গণতন্ত্র, মানবাধিকার ভূলন্ঠিত হচ্ছে। মানুষ সরকারের অন্যায় কাজের সমালোচনা করলেই তাকে জেলে দেয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে এমনকি গুম, খুন করা হচ্ছে।
তারা বলেন, অচিরেই এই অপশাসনের অবসান হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেত্রীত্বে আবারো বিএনপি ক্ষমতায় এসেছে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে।
বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা উপলক্ষে কলচেস্টার বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
Posted by 1banglatv on Thursday, 6 September 2018















