ওয়ানবাংলানিউজ: নর্থ লন্ডনের টুটেনহাম কবরস্থানে ২২ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। খবর বিবিসি’র। সোমবার সন্ধ্যা ৮টায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকেল টিম পৌছালেও আহত যুবকের মৃত্যু ঘটনাস্থলেই হয়।
পুলিশ মৃত ব্যক্তির নিকট আত্মীয়কে ইনফর্ম করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।















