“আকবর আলী(রঃ)স্মৃতি পরিষদ ইউকের মিলাদ মাহফিল ও কার্যকরী কমিটির বার্ষিক সভা অনুষ্টিত”

99

আব্দুল হামিদ খান সুমেদ:-সিলেটের বিশ্বনাথ উপজেলার অন্যতম ইসলামী বিদ্যাপীঠ দশপাইকা আনোয়ারুল উলুম আলিম ও হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন সুপারেনটেন্ট মরহুম হজরত মাওলানা আকবর আলী (রঃ)এর ১৩তম ওফাত দিবস ও উনার সদ্য প্রয়াত সহধর্মিনী এবং দশপাইকা আনোয়ারুল উলুম আলিম ও হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখার প্রধান সদ্য প্রয়াত মরহুম হাফিজ জমির আলী সহ বৃহত্তর এলাকার মুরদেগানদের ঈসালে সোয়াব উপলক্ষে মরহুম আকবর আলী(রঃ)স্মৃতি পরিষদ ইউকের উদ্যোগে গত ১৪ই সেপ্টেম্বর ইস্ট লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত এবং পরিষদের কার্যকরী কমিটির বার্ষিক সভা আয়োজন করা হয়।

প্রথম অধিবেশনে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন লন্ডন লতিফিয়া ইসলামী কামিল মাদ্রাসার মুহাদ্দিস হজরত মাওলানা আশরাফুল ইসলাম,ব্রিকলেইন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নজরুল ইসলাম,মাওলানা আকবর আলী(রঃ)স্মৃতি পরিষদ ইউকের সভাপতি মাওলানা আব্দুস শহীদ।

এবং পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে ইস্ট লন্ডনের স্থানীয় একটি অফিসে পরিষদের সভাপতি, লন্ডনের হ্যারো রোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হানিফ আহমদ খানের পরিচালনায় কার্যকরী কমিটির বার্ষিক সভা অনুষ্টিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন পরিষদের সহ সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ।

উপস্থিত ছিলেন ও উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের সহ সভাপতি হাসিন উজ্জামান নুরু,আনোয়ার হোসেন,হারুন খান,ট্রেজারার মোঃ ইসকন্দর আলী,যুগ্ম সম্পাদক আবুল কালাম,মোঃ রবিউল খান,আব্দুল কুদ্দুস ইমন,জামিল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ রুকন মিয়া,প্রচার সম্পাদক পিয়ার আলী,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সালমান খান,
সদস্য জুনেদ খান প্রমুখ।

সভায় আর্থিক প্রতিবেদন শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুস শহীদকে প্রধান উপদেষ্টা,হানিফ আহমদ খানকে সভাপতি, মোঃ রুকন মিয়াকে সাধারণ সম্পাদক, মোঃ ইসকন্দর আলীকে পূনরায় কোষাধ্যক্ষ এবং মোঃ পিয়ার আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য পরিষদের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল পদবীধারীরা হলেন উপদেষ্টা মোঃ হাসিন উজ্জামান নুরু, কদর উদ্দিন, আনোয়ার হোসেন, হাফিজ মাওলানা আব্দুল্লাহ, ইলিয়াস আহমদ আয়না,হারুন খান, আব্দুল কাইয়ুম, আলা উদ্দিন, রজব আলী, সহ সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, সহ সভাপতি শেখ মবস্বির আলী, আবুল কালাম, মিরাশ আলী, রবিউল খান, আব্দুল করিম, আব্দুল কুদ্দুছ ইমন, মোতাহির আলী, গোলাম কিবরিয়া, জামিল হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল হামিদ খান সুমেদ, আবুল হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, আব্দুস শুকুর, আলী হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, অফিস সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক সালমান খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কদর আলী, সমাজ কল্যাণ সম্পাদক আবু তাহের, সদস্য ইউনুছ খান, রজব আলী, সুরুজ মিয়া, বেলাল আহমদ, রফু মিয়া(আব্দুল হাই), কামরুজ্জামান কামরুল, আবুল বাসার, জুনেদ খান, সুফিয়ান আহমদ, শাহান খান।