ইকুয়েডরে বাস উল্টে নিহত ১০

624

অান্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে উদ্ধারকারীদের বরাত দিয়ে আল-জাজিরা ও স্ট্রেইট টাইমসের তরফ থেকে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আমেরিকার দেশটির লোজা শহরে যাওয়ার পথে পেরুর দক্ষিণাঞ্চল লাগোয়া কুয়েনকা শহরের ২১ কিলোমিটার দূরে বাসটি উল্টে যায়।

কুয়েনকার স্বেচ্ছাসেবী ফায়ার বিভাগ টুইট বার্তায় জানায়, দমকল বাহিনীর সদস্যরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে মৃতদেহ উদ্ধারে কাজ করে। এসময় উদ্ধারকারীরা ১০ জনের লাশ এবং ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও বাস দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

দেশটির জাতীয় পরিবহন এজেন্সি বলছে, গত বছর ইকুয়েডরে প্রতিদিন গড়ে প্রায় ছয়জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

তবে গত তিন সপ্তাহে দেশটিতে এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।