ওয়ানবাংলানিউজ: বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রত্যাহারের দাবীতে ২৮ আগস্ট মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এমপির সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের সামনে মানব বন্ধন করেছে যুক্তরাজ্য বিএনপি।
যুক্তরাজ্য বিএনপির দুই সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দ, জোনাল কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দগণ বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহসভাপতি আলহাজ্ব তৈমছু আলী, সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আজমল চৌধুরী জাবেদ,সাবেক সিনিয়র সদস্য মিসবাহউজ্জমান সোহেল, সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ, জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আকতার, সাবেক সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য এ জে লিমন, লন্ডন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুছ, সাউথ ইস্ট বিএনপির সভাপতি সালেহ আহমেদ জিলান, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ইস্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এস এম লিটন, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ আলম, লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, উপদেষ্টা দুদু মিয়া, লন্ডন মহানগর বিএনপিনেতা মোঃ জিয়াউর রহমান, শাকিল আহমদ, দেলোয়ার হোসেন, মোঃ সায়েখ উদ্দিন, মোঃ লাল মিয়া, রবিউল আলম, মোঃ শাহনেওয়াজ, এনামুর রহমান এনু, জমির আলী, জামাল হোসেন, আব্দুল হক শাওন, মুনীর চৌধুরী, সোহেল রানা, রেজাউর রহমান চৌধুরী রাজু, তিফাত আহমেদ চৌধুরী, নিউহাম বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, আব্দুস সামাদ রাজ, লিমন আহমেদ, যুবদলের সহসভাপতি দেওয়ান আব্দুল বাছিত, যুগ্ম সম্পাদক বাবর চৌধুরী, সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলনেতা মীর জুবায়ের আহমেদ,লাকি আহমেদ প্রমুখ।















