ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের কেন্টে প্রায় ৩৫ বছর আগে ওয়েন্ডি নেল ও ক্যারোলাইন পিয়ার্স নামের দুই নারীকে হত্যা করার দায় স্বীকার করেছেন ৬৭ বছর বয়স্ক এক ব্যক্তি। একই ব্যক্তি কয়েক দশক পরে হাসপাতালের লাশঘরে অন্তত ১শটি মৃতদেহকে যৌন কাজে অপব্যবহার করেন। ডেভিড ফুলার নামের এই অপরাধী ৩০ বছরেরও বেশী সময় ধরে কেন্ট ও সাসেক্স হসপিটালে এবং পরে টানব্রিজ ওয়েলস হসপিটালে মেইনটেনেন্স কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অবশেষে গত ডিসেম্বর মাসে তাঁর পরিচয় সনাক্ত করে।















