ওয়ানবাংলানিউজ: গত ২৪ রোজ শুক্রবার অপরাহ্ন ২ টা ৩০ মিনিটের সময় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজার সংলগ্ন সুরমা নদীর জেটি ঘাটে ফাহমিদ রশীদ জয় নামে ১২ বছরের এক শিশু পা ধুতে গিয়ে নদীর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ দিন পর আজ বুধবার তার লাশ পাওয়া গেছে।
জানা যায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের করগ্রামে নানা বাড়িতে ঈদের ছুটিতে দু’দিন আগে বেড়াতে আসে। গত শুক্রবার প্রায় আড়াইটায় সুরমা প্রাইমারি স্কুল মাঠে খেলা দোলার এক পর্যায়ে রামধা বাজার জেটি ঘাটে পা ধুইতে যায় সিলেট মডেল হাই স্কুলের ( বালুচর ) ৬ষ্ট শ্রেনীর ছাত্র ফাহমিদ রশিদ জয় সেখানে পা পিছলে নদীতে পড়ে যায় এবং প্রবল স্রোতের কারনে সাথে সাথে নদীর পানিতে তলিয়ে যায় । এলাকার লোকজন ও স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের ডুবুরি টিম অনেক প্রচেষ্টা করেও পায়নি ফাহমিদ রশিদ জয়ের সন্ধান ।
আজ বুধবার সকাল ৮ টায় রামধা থেকে প্রায় দুই মাইল দুরে তালবাড়ি দাওয়াদারি খেয়া ঘাটে স্থানীয় লোকজন নদীতে ভাসন্ত জয়ের লাশ সনাক্ত করে করগ্রামের তার নানার বাড়ির লোকজনের কাছে হস্তান্তর করে। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায় লাশের ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে এবং বাদ এশা নয়া সড়ক মসজিদে জানাযা শেষে মানিক পীরের টিলায় দাফন করা হবে।
উল্লেখ্য উত্তর কাজিটুলার ইলেকট্রি সাপ্লাই রোডের বাসিন্দা কামাল রশীদ ও সিপা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান ফাহমিদ রশীদ জয়। জয়ের মৃত্যুতে মা-বাবা ও একমাত্র বোন বার বার মুর্ছা যাচ্ছেন।















