ওয়ানবাংলানিউজ: ২১শে আগস্ট গ্রেনেড হামলার ১৪তম বার্ষিকী, শহীদের স্মরণে ও হত্যাকারীদের বিচার ও শাস্তি বিধানের দাবীতে যুক্তরাজ্য আওয়ামীগের উদ্দ্যোগে গত ২৩ আগস্ট বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সভা পরিচালনা করেন সাংগঠনিক আলহাজ সাজ্জাত মিয়া।
সভার শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন আব্দুল আহাদ চৌধুরী। সভার শুরুতে সকল শহীদদের স্মরনে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন;- আলহাজ জালাল উদ্দিন, এম এ হাসিম, এম এ রহিম, হরমুজ আলী, নঈমউদ্দিন রিয়াজ, আব্দুল আহাদ চৌধুরী, মাশুক ইবনে আনিছ, শাহ শামীম আহমেদ, আনছারুল হক, এ এস এম মিজবাহ, সৈয়দ ছুরুক আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ভয়াবহ ২১শে আগস্ট গ্রেনেড হামলায় যারা জরিত তাদেরকে আইনের আওতায় এনে হত্যাকারীদের বিচার ও শাস্তির জোর দাবী জানান। সব শেষে গ্রেনেড হামলায় যারা শহীদ হয়েছেন তাদের আতœার মাঘফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।















