ওয়ানবাংলানিউজ: ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ইউকে চাপ্টার এর উদ্যাগে কেন্টের ভ্রমলির প্লাস্টো লেইনে গত ২৩ আগস্ট বৃহস্পতিবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আনিস চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় লাইব্রেরী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আবুল বাশার এবং কেন্দ্রীয় আইসিটি ও রিসার্চ সেক্রেটারী ইঞ্জিনিয়ার জিয়াউল হাসান শেখ। বিপুল সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকৌশলী খান জামাল নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবুবকর সিদ্দিক তুহিন, ইঞ্জিনিয়ার আব্দুল গাফফার খান, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার এ কে এম নুরুল ইসলাম শাহীন প্রমুখ।
সভায় অতিথি বক্তারা বলেন, বাংলাদেশে আইডিইবি একটি শক্তিশালী সংগঠন, ব্রিটেনে বসবাসরত সকল ডিপ্লোমা প্রকৌশলীকে ঐক্যবদ্ধ করে এ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
অনুষ্ঠানে সুস্বাদু ও মজাদার খাবার পরিবেশন এবং কেন্দ্রীয় কমিটিকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।















