প্রিয়াঙ্কাকে সরিয়ে দিয়ে জায়গা নিলেন জাহ্নবী কাপুর

869

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়াকে সরিয়ে করন জোহরের ধর্মা প্রোডাকশনের হয়ে আবারো কাজ করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। শোনা যাচ্ছে ইশান খাট্টারের পর এবার সিদ্ধার্থের সঙ্গেই অনস্ক্রিন কেমিস্ট্রি জমাবেন তিনি। আর এখানেও পর্দার পিছনে থাকবেন করণ জোহর।

বলিউডে গুঞ্জন তিনিই নাকি ২০০৮-এর হিট ছবি ‘দোস্তানা’র সিকুয়েলের জন্য জাহ্নবীকে বেছে নিয়েছেন। আগের ছবির মতে এই ছবিও নাকি ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে তৈরি হবে। সিনেমাটি পরিচালনা করবেন তরুণ মানসুখানি।

কিছুদিন আগে ধর্মা প্রোডাকশনের অন্য একটি ছবি ‘তখত’এর কাস্ট লিস্টে নাম দেখা গিয়েছিল জাহ্নবীর। যেখানে তার সাথে কাজ করবেন রণবীর সিং, করিনা কাপুর খান, আলিয়া ভাট, অনিল কাপুর, ভিকি কৌশল ও ভূমি পেডনেকর।

২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘দোস্তানা’। ছবির তিনটি প্রধান চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন, জন আব্রাহাম ও প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া ববি দেওল, কিরণ খের ও বোমান ইরানি ছিলেন অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে। বন্ধুত্ব ও প্রেম নিয়ে তৈরি এই ছবিটি তখন ব্লকবাস্টার হয়েছিল।