কোরবানির গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল বৃদ্ধের

747

ঢাকা সংবাদদাতা: রাজধানীর শ্যামপুর এলাকায় কোরবানির গরুর শিংয়ের গুঁতায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের এ ঘটনায় নিহত তাহের আলীর (৫৫) বাড়ি কুমিল্লার হোমনায়। তিনি রাজধানীর জুরাইন বউবাজার এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামপুরে ফরিদাবাদ স্কুলের পাশে গরুটি পেছন দিক থেকে শিং দিয়ে গুঁতা দিলে বৃদ্ধ তাহের গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক-এ নেয়া হলে বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।