অভিনেত্রী নওশাবার জামিন

760

বিনোদন ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় মডেল ও অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ জামিন পেয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখার ওমেদার মোহাম্মদ হায়দার বিকেলে এ বিষয়ে বলেন, আজ ঢাকার সিএমএম আদালতে নওশাবার জামিনের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে গোয়েন্দা পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় নওশাবা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। এর পরে দুই দফায় জামিনের আবেদন করা হলে সিএমএম আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগে উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র‌্যাব। পরে তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

পরদিন ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম নওশাবার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে ১০ আগস্ট তাঁকে আদালতে হাজির করে ফের রিমান্ডের জন্য আবেদন করে ডিবি পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।