ওয়ানবাংলানিউজ: গত ১৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় যুব জমিয়ত বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়। মাও: হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা মাও: মুহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন, মাও: রায়হান উদ্দীন। আরো উপস্তিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মাও: সাইফুল ইসলাম, সহ-সম্পাদক মাও: তাজ উদ্দীন, মাও: নজমুদ্দীন। সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল ওয়াদুদের সঞ্চালনায়, কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাও: দেলওয়ার হোসেন, দলীয় সঙ্গীত পরিবেশন করেন হাফিজ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইউরোপ জমিয়ত নেতা মাও: সাইফুল ইসলাম।কাউন্সিলে প্রধান অতিথি বলেন যে যুবকরাই হলেন এই সমাজের মুল চালিকা শক্তি, তাই সমাজে শান্তি প্রতিষ্টায় যুব সমাজকে কার্যকরী উদ্যোগ গ্রহন করতে হবে।
অধিবেশনে মাও: ইউসুফ সিদ্দীকিকে সভাপতি, মাও: মুহিউদ্দীন আলমগীরকে সেক্রেটারি ও হাফিজ আব্দুল ওয়াদুদকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন, মাও: তাজউদ্দীন। সব শেষে মাও: হাফিজুর রহমান উপস্থিত সবাইকে নিয়ে উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করেন।















