বিশ্বনাথ সংবাদদাতা: বিশ্বনাথের যুবক শফিক ৩ দিন ধরে নিখোঁজ। ৩ দিনেও খোঁজ মেলেনি বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজার এলাকার পেশকার গাও গ্রামের মরহুম মন্তাজ আলী চান মিয়ার ছেলে শফিক আলী(৪৩)। গত ৮ জুন বৃহস্পতিবার কামালববাজারে বাজার করতে গেলে রাত আনুমানিক ৯ টা থেকে শফিকের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার বিভিন্ন আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করলে ও তার কোন সন্ধান মিলছে না। তার গায়ের রং ফর্সা উচ্চতা ৫ ফুট। পরনে টি শার্ট ও প্যান্ট ছিল।কোন ব্যক্তির তার সন্ধান পেলে তার ছোট ভাই ইয়াকুব আলী, গ্রাম পেশকার গাও,ডাক,পনাউল্লাহ বাজার, বিশ্বনাথ, সিলেট মোবাইল নং-০১৭১১৩০১০৬৩০, ১৭৬০২৮৪৩২৫ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।















