বায়তুল আমান জামে মসজিদ আয়োজিত দারুল ক্বিরাত কোর্স সম্পন্ন: এওয়ার্ড বিতরনী অনুষ্ঠিত

650

ওয়ানবাংলানিউজ: প্রতি বছরের ন্যায় এবারো পূর্ব লন্ডনের বায়তুল আমান জামে মসজিদ বেথনাল গ্রীনের উদ্যোগে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সিলিবাসভুক্ত কোরআন শিক্ষার বিশেষ সামার কোর্স সম্পন্ন হয়েছে গত ১৬ আগস্ট বৃহস্পতিবার। এদিন কোর্সে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও এওয়ার্ড প্রদান করা হয় মসজিদের হল রুমে। এতে কোর্সে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবগন উপস্থিত ছিলেন।
মসজিদের ইমাম ও কেন্দ্রের নাজিম মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও কোর্সের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা সেলিম উদ্দিন, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, মোহাম্মদ আব্দুল জব্বার, শিক্ষক হাফিজ মাওলানা আনোয়ার হোসেন, ক্বারী সুফিয়ান বিল্লাহ, ক্বারী আব্দুল কাদির, ক্বারী জাহেদ মিয়া, ক্বারী মাকিন চৌধুরী, আরজু মিয়া, আলহাজ্ব আব্দুর রশিদ ডালিম, শাহ জাহান মিয়া, মাস্টার আফজাল হোসেন সিদ্দিক মিয়া, হাফিজ সাব্বির আহমদ, মুজিবুর রহমান, মাওলানা শোয়াবুর রহমান, আলহাজ্ব মখলিছ মিয়া, জমির হোসেন, মো: সায়ফুর রহমান, আলহাজ্ব আব্দুল হক, হাজী আব্দুল বারী, হাজী আব্দুন নূর প্রমুখ।
অনুষ্ঠানে হলিডে সময়ে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষার প্রশিক্ষন নেয়ায় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শেষ পর্যায়ে বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।