ওয়ানবাংলানিউজ: লন্ডনে বাংলা মিডিয়া কর্মদের সাথে মতবিনিময় করেছে এমসি কলেজ এক্স-ষ্টুডেন্ট ইউনিয়ন ইউকে। গত ১৪ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভা কলেজের সাবেক প্রভাষক জামাল আহমদের সঞ্চালনায় লিখিত বক্তব্য তুলে ধরেন কলেজের সাবেক শিক্ষার্থী মকসুদ রহমান।
লিখিত বক্তব্যে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এম সি কলেজের যুক্তরাজ্যের আনাচে কানাছে ছড়িয়ে থাকা সাবেক হাজার হাজার ছাত্রছাত্রীদের সাথে সেতু বন্দনের লক্ষে সম্প্ৰতি গঠন করা হয়েছে এম সি কলেজ এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন ইউ কে। সংগঠনটিকে সমগ্র যুক্তরাজ্য সহ সারা বিশ্বের বাংলা ভাষাবাসীদের পরিচয় করিয়ে দেয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয় যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অবস্থানরত এম সি কলেজের সাবেক শিক্ষার্থীদের সমন্নয়ে গঠিত এ সংগঠনটি দল মত নির্বিশেষে সকলের একটি প্লাটফর্ম। আর এই প্লাটফর্ম এ বিলাতে বসবাসরত এম সি কলেজের সকল সাবেক শিক্ষার্থীদের যোগদানের জন্য বিনীতভাবে আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে এই সংগঠন গঠনের মূলক লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। সেগুলি হচ্ছে
এম.সি কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা দেখা করতে পারি, শুভেচ্ছা বিনিময় এবং একসাথে বসতে পারি।
সমস্ত এম.সি. প্রাক্তন ছাত্র, বর্তমান বা অতীতের ইতিহাস, প্রতিভা, অবদান এবং অর্জনের প্রবর্তন এবং উন্নীত করা।
সংগঠনের একটি সাংগঠনিক কাঠামো তৈরি করা যেখানে সংগঠন চালানোর জন্য সকল সদস্য স্বাধীনতা, গণতন্ত্র, স্বচ্ছতা ও অন্যান্য সুবিধা ভোগ করতে পারেন।
সাবেক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে একটি ক্লাব হাউস প্রতিষ্ঠা করা
উপকরণ, জ্ঞান, অর্থ, প্রতিভা ইত্যাদির সাথে এমসি কলেজকে সাহায্য করার জন্য।
সকলের সাথে আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে প্রাক্তন শিক্ষার্থীদের জন্যে একটি ট্রাস্ট তহবিল করা
প্রতি বছরে যুক্তরাজ্যে অবস্তানরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি পুনর্মিলনীর আয়োজন করা।
লিখিত বক্তব্য পরবর্তীতে এম,সি, কলেজ এক্স-স্টুডেন্ট ইউনিয়ন ইউকের গঠন, লক্ষ্য, উদ্দেশ্য ও আগামী পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কো-অর্ডিনেটর মোহাম্মদ আশরাফুল ইসলাম, মতিউর রহমান রানা, মোঃ মুহিব চৌধুরী, আব্দুর রাকিব, আব্দুল বাছিত বাদশা, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, মুহম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী ইবনে আম্বিয়া, শাহ মুয়ীজুর রহমান শামীম, মোঃ হুমাযুন কবির মাহিন, ডঃ এম ,এন, আলম, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জামাল আহমদ, মুসলেহ উদ্দিন আহমদ, মকসুদ রহমান।
সভা শেষে উপস্থিত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানার্থে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।















