ব্রিটেনসহ ইউরোপে পবিত্র ঈদুল আযহা পালিত হবে ২১ আগস্ট মঙ্গলবার

6218

ওয়ানবাংলানিউজ: পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবের সাথে মিল রেখে আগামী ২১ আগস্ট মঙ্গলবার মধ্যপ্রাচ্য, ব্রিটেন ও ইউরোপের দেশগুলিতে উদযাপিত হবে ঈদুল আযহা।
অন্যদিকে পহেলা জিলহাজ্জ হবে ১২ আগস্ট রবিবার। পবিত্র হজ্জ্বের মূলপর্ব শুরু হবে ১৯ আগস্ট রবিবার ( ৮ জিলহাজ্জ), পবিত্র আরাফার দিন হবে ২০ আগস্ট সোমবার
আর ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার হবে ১৪৩৯ হিজরী সালের জিলহাজ্জের ১০ তারিখ বা ঈদুল আযহা।
ওয়ানবাংলানিউজ টিমের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।