জাকির হোসেন কয়েছ : নর্থ লন্ডনের ফিন্সবারী মসজিদের বাইরে ভিড়ের মধ্যে একজন সাদা ভ্যান ড্রাইভার দ্রুত বেগে গাড়ী উঠিয়ে দিলে বহু লোক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এটি ইচ্ছাকৃত কিনা তা এখনো স্পষ্ট নয়। ডেইলি বলছে কমপক্ষে ১০জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটে রাত ১২টা ২০ মিনিটে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে ,এছাড়া অন্যান্য জরুরী সার্ভিস সমূহ পৌছেছে। এঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছে। এসময় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসবাদ চলছে।

পবিত্র রমজান মাসে তারাবির নামাজ শেষে মুসল্লিরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখনই একটি ভ্যান দ্রুত তাদের উপর উঠে পড়ে। মুসল্লিরা দাবী করছেন ঘটনাটি ইচ্ছাকৃত। তবে পুলিশ এখনো নিশ্চিত নয়। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে তারা খবর পাওয়ার পরপরই বেশ কয়েকটি গাড়ী পাঠিয়েছে।
ঘটনার পর থেকে সেভেন সিস্টার রোড় বন্ধ করা হয়েছে।















