ওয়ানবাংলানিউজ: বৃটেনের বাঙ্গালীদের ইতিহাসে যা কিছু অর্জন তার অধিকাংশই টাওয়ার হামলেটসে সম্ভব হয়েছে। যেহেতু সমগ্র ব্রিটেনে মধ্যে টাওয়ার হামলেটস অধিকাংশ বাঙ্গালীদের বাস।
ব্রিটেনে একসময় তুমোল বর্ণবাদের বিরুদ্ধে এই বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলে। বর্ণবাদীদের হাতে প্রাণ দিতে হয়েছে আলতাব আলী সহ আরো অনেকে। ব্রিটেনে বর্ণবৈষম্যের বিরুদ্ধে শক্ত আইন থাকলেও এখনো ইনস্টিটিউশনাল রেসিজম এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান।
টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখার জন্য বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউ কে এর নেতৃত্বে সমগ্র কমিউনিটি ওরগানাইজেশন গুলো একসাথে আন্দোলন করে যাচ্ছিল।
কিন্তু দুঃখের ব্যাপার গত ১৮ ডিসেম্বর ২০১৯ সালের কেবিনেট মিটিংয়ে অফিসারদের দেওয়া রিভিউ রিপোর্ট অনুযায়ী কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে উল্লেখ বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকে এর সভাপতি মোঃ আবু হোসেন ক্যাবিনেট মিটিংয়ে অফিসারদের দেওয়া রিভিউ কে চ্যালেঞ্জ করে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদেরই ভোটে নির্বাচিত মেয়র জন বিগস এর সভাপতিত্বে ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত চারজন বাঙালি সদস্য ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর মতিন উজ্জামান, কেবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার ডেপুটি মেয়র কাউন্সিলর আসমা বেগম কেউই সিএলএস সার্ভিস বন্ধের বিরুদ্ধে তাদের মতামত ব্যক্ত করেননি। যার দরুন, মেয়র অফিসারদের রিকমেনডেসন অনুযায়ী কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বন্ধের পক্ষে একাত্মতা ঘোষনা করেন।
গত ২৫শে জানুয়ারি ২০১৯ সালে স্থানীয় লন্ডন ইস্ট একাডেমিতেএর বিরুদ্ধে বিটিএ নেতৃত্বে প্রায় চল্লিশটি সংগঠনের সম্মিলিত এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ আগামী নির্বাচনে এই মূলধারার গুরুত্বপূর্ণ আসীন কাউন্সিলরদের পুনঃনির্বাচিত না করার জন্য টাওয়ার হামলেটসবাশির প্রতি আহ্বান জানানো হয়। এবং বিক্ষোভ সমাবেশে সকলের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।
গত ১৯ শে ফেব্রুয়ারি ২০২০ সালে বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন এবং জনতার ঢল নামে মালবারী প্লেসের সামনে। উপস্থিত বিক্ষোভ সমাবেশে সমাজের সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন সংগঠন এতে যোগ দেয়। এইদিন কাউন্সিলে পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের পক্ষে সভাপতি আবু হোসেন, আলেক্স ম্যাককালাম , জোসনা বেগম ও আরো একদল ছাত্র-ছাত্রী কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিতর্ক উপস্থাপন করা হয়। এবং প্রায় চার হাজার সিগনেচার কালেক্ট করে কাউন্সিলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উপস্থাপন করা হয়। একমাত্র লিবারেল ডেমোক্রেটিক কনসিলার রাবিনা খান এই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি মোশন নিয়ে আসেন তাতে সমর্থন করেন কাউন্সিলর হারুন মিয়া। দুঃখজনক হলেও সত্যি অন্য কোন কাউন্সিলর কমিউনিটি ল্যাঙ্গুয়েজ চালু রাখার পক্ষে কিংবা কেবিনেটের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন মত প্রকাশ করেননি।
গত ২৮ শে ফেব্রুয়ারী শুক্রবার স্থানীয় সোনারগাঁ হোটেলে আন্দোলনের রিফ্লেকশন করার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু হোসেনের সভাপতিত্বে এবং সিরাজুল বাসিত চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করেন।
বক্তাগণ গত কাউন্সিল মিটিংয়ে জনৈক কাউন্সিলরের মিথ্যা এবং মূর্খতা সুলভ বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করা হয় ।এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপের জন্য বক্তাগণ জোর দাবি করেন।
বক্তাগণ তাদের বিশ্লেষণমূলক বক্তব্যে এটা চলে আসে মে, টাওয়ার হামলেটস কাউন্সিল হলো অফিসার ল্যাড বারা। কমিউনিটির স্বার্থ তাদের কাছে নগণ্য।
এখানে অনেক সময় কাউন্সিলরবৃন্দ কমিউনিটির স্বার্থের কাজ না করে তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করেন। অফিসার দ্বারা পরিচালিত যে রিভিউ উপস্থাপন করা হয়েছে সেখানে অনেক গলদ ছিল এবং বিশেষ করে অফিসারদের ইচ্ছাকে বাস্তবায়ন করতে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসের যবনিকাপাত করা হয়। এতে আরো বলা হয় যে অনেক কাউন্সিলার ডকুমেন্ট না বুঝে শুধু মেয়রের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে কেউ কিছু বলার ও সাহস রাখেন না।
বক্তা গান টাওয়ার হামলেটস বাসীর প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আহ্বান জানান, যে সমস্ত কাউন্সিলর বৃন্দ কমিউনিটির স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন আগামী নির্বাচনে এ সমস্ত তথাকথিত কাউন্সিলরদের বর্জন করতে হবে এবং কমিউনিটি দরদী, সৎ ও দক্ষ লোকদেরকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করতে হবে।
গত পাঁচ বছরে কাউন্সিল ট্যাক্স প্রায় 20 শতাংশ বৃদ্ধি পেয়েছে। মেয়র এবং কাউন্সিলরদের বেতন ও বৃদ্ধি হয়েছে। কিন্তু এক এক করে কাউন্সিলের সমস্ত পাবলিক সার্ভিসগুলো বন্ধ করে দেয়া হচ্ছে।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামীতে সমগ্র সংগঠনগুলোকে নিয়ে সম্মিলিত একটি অ্যাকশন গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশী টিচার্স এসোসিয়েশনের ডাকে যে সমস্ত কমিউনিকমিউনিটি অর্গানাইজেশন এর নেতৃবৃন্দ, বাংলাদেশ সরকারের হাইকমিশনার, রুশনারা এমপি, আফসানা বেগম এমপি সাংবাদিক সংস্থাগুলোর নেতৃবৃন্দ এবং জনগণের পক্ষ থেকে মেয়র কে চিঠি লিখে কমিউনিটি ল্যাংগুয়েজ সার্ভিস বন্ধ না করার জন্য আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
উক্ত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, কমিউনিটি নেতা একাউন্টেন্ট মাহমুদ এ রউফ ,সাবেক কাউন্সিলর রাজন উদ্দিন জালাল, টিচার্স এসোসিয়েশনের সভাপতি আবু হোসেন গ্রেটার সিলেট কাউন্সিলের সভাপতি বারিস্টার আতাউর রহমান, লেবার দলীয় বি,এএম, ই ফোরাম এর সভাপতি জুনায়েদ আহমেদ সুন্দর , বি টি এ র সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী, বিটিএর ট্রেজারার মিসবাহ আহমেদ, সাবেক কাউন্সিলর অহীদ আহমেদ, সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, সাবেক কাউন্সিলর ফানু মিয়া, কমিউনিটি নেতা এবং সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, ভয়েস অফ জাস্টিসের সভাপতি রফিক আহমেদ , পপলার কমিউনিটি স্কুলের চেয়ারম্যান হাফিজ চৌধুরী,
টাওয়ার হামলেটস কেয়ারার এসোসিয়েশনের সভাপতি এম এ শুকর, বিটিএর সাবেক সহ-সভাপতি মনজুর রাজা চৌধুরী, বিটিএর সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, যুগ্ম সম্পাদক শফি আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মজিবুল হক মনি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মির্জা আছাব ব্যাগ, শিক্ষক মমিনুল ইসলাম ফারুকী, মহিলা নেত্রী ও প্যারেন্টস গভর্নর ঝর্না চৌধুরী, শিক্ষিকা হাসনা রহমান, শিক্ষিকা রাজিয়া মান্নান, শিক্ষিকা রোকসানা গনি, শিক্ষিকা শেফা বেগম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জোসনা বেগম ও নাসিমা খান, শিক্ষিকা বিলকিস রহমান, জি এস সি ইস্ট লন্ডন ব্রাঞ্চ চেয়ারম্যান এম এ গফুর ও ট্রেজারার সুফি আহমেদ ও শিক্ষক শুয়ায়েব আহমদ চৌধুরী প্রমুখ।
সাথে সাথে মাতৃভাষা রক্ষার এ লড়াইয়ে যারা সময় দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, লেখনি দারা, টেলিভিশনে উপস্থাপনা দারা আন্দোলনের গতি কে সফল করে তুলেছেন । বিশেষ করে বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাবেক মেয়র গোলাম মর্তুজা, আপসানা বেগম MP , আলহাজ্ব আতিক মিয়া, কে এম আবু তাহের চৌধুরী, কাউন্সিলর পারু মিয়া, কাউন্সিলর গ্যাব্রিয়েলা, আরো কাউন্সিলার বৃন্দ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদ চৌধুরী , সাধারণ সম্পাদক জুবের আহমেদ ছাড়াও সাপ্তাহিক দেশ, সাপ্তাহিক পত্রিকা,সাপ্তাহিক সুরমা, সাপ্তাহিক জনমত, বাংলা পোস্ট,বাংলা মিরর, বাংলা দর্পণ, সত্য বাণী,GB News24, নতুন দিন, UKBD Times, লন্ডন বাংলা প্রেসক্লাব, চ্যানেল এস,LB 24 টিবি , এটিএন বাংলা, NTV Europe টিভি ওয়ান, One Bangla News , Brit Bangla 24 সহ সমস্ত ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ সকলের প্রতি বাংলাদেসি টিচার্স এসোসিয়েশন ইউকে এর সভাপতি মোঃ আবু হোসেন এবং সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা সর্বদা ন্যায়ের পক্ষে কমিউনিটির স্বার্থের পক্ষে কাজ করে যাবো।















