খেলাধুলা ডেস্ক: টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজ নিজেদের পকেটে পুরেছে বাংলাদেশ। এবার ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে নেওয়ার পালা। তবে সিরিজটি বগল দাবা করাটা যে সহজ হবে না সেটা অনুমেয়। কারণ ক্যারিবীয় দলে যে রয়েছে টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল। তিনি ওয়ানডে খেললেও তেমন একটা ভূমিকা রাখতে পারেননি।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লডারহিলে।
সেন্ট কিটসে আগামী ১ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। লডারহিলে ৫ ও ৬ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ হারে ২-০ ব্যবধানে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা। আর এতে করে নয় বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয় করল বাংলাদেশ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই সেন্ট কিটস
দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ আগস্ট ফ্লোরিডা
তৃতীয় টি-টোয়েন্টি ৫ আগস্ট ফ্লোরিডা
উইন্ডিজ সিরিজের বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহি ও আরিফুল ইসলাম।















