সিলেটের ফেঞ্চুগঞ্জ -মানিকগঞ্জ সড়কে গাড়ি চলাচল বন্দ

834

কুশিয়ারা নদীর ভাঙনে সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় ফেঞ্চুগঞ্জ-মানিকগঞ্জ সড়কের গঙ্গাপুর, যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

২৪ এপ্রিল বিকাল থেকে ভাঙন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।সোমবার বিকেলে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুর রহমান রুমান, ভারপ্রাপ্ত ইউএনও মো. আনিছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেযারম্যান জাহানারা বেগম শ্যামা, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী, ফেঞ্চুগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিজুর রহমান মুজিব।

দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে ফেঞ্চুগঞ্জ-মানিকগঞ্জ সড়কের গঙ্গাপুর এলাকা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে আসছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুর রহমান রুমান বলেন, জরুরী ভিত্তিতে ভাঙ্গনরোধে সিলেট ৩ আসনের সংসদ মাহমুদ উস সামাদ চৌঃ এমপি সাথে আলোচনা হয় এদিকে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। ভাঙ্গন এলাকা যাত্রীদের হেঁটে অতিক্রম করতে হবে।