বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

1111

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের (অভ্যন্তরীণ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।

প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি তজম্মুল আলী রাজু। বক্তব্য রাখেন প্রেসক্লাব যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন, উপজেলা যুব কাবাডি দলের সভাপতি শেখ নজরুল ইসলাম, প্রেসক্লাব সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নুর উদ্দিন, আবুল কাশেম, সংগঠক আব্দুস সালাম প্রমুখ।