বৈদেশিক সম্পর্কে বেশ নতুনত্ব নিয়ে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গত সপ্তাহে গুরুত্বপূর্ণ রেফারেন্ডামে জয়ী হয়েই বিভিন্ন দেশ সফরের কর্মসূচি নিয়েছেন। সফরসূচি অনুযায়ী ভারত, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র সফর করবেন তিনি।
প্রথমেই সফর করবেন দিল্লীতে। আগামী ৩০ এপ্রিল দিল্লীতে পৌঁছাবেন তিনি। দুদিনের ভারত সফরে আগামী ১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন এরদোগান। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হবে।
এছাড়া সন্ত্রাস-বিরোধী কর্মকাণ্ডে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা হবে।
দিল্লী সফর শেষ করেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করতে মস্কো যাবেন এরদোগান। এরপর মে মাসের ১৬ তারিখ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরের সপ্তাহেই চীন সফর করবেন। সূত্র: ডেইলি সাবাহ















