ওয়ানবাংলানিউজ: গ্রেট বৃটেনে বসবাসরত আলীনগর ইউনিয়ন বাসীদের উদ্যোগে ইউনিয়নের শিক্ষা ক্ষেত্রে মানোন্নয়নের লক্ষ্যে এবং স্কুল, কলেজ ও মাদ্রাসায় বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম পরিচালনার মহৎ উদ্দেশ্য নিয়ে যুক্তরাজ্যে গঠিত হয়েছে আলীনগর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট নামে একটি সংগঠন।
এ উপলক্ষ্যে গত ২৭ জুন বুধবার এক সভা লুটনের একটি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ টায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও আবুল কাশেম ও গুলজার আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত হয়। উক্ত সভায় সর্ব সম্মতিতে ট্রাস্টের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ হলেন সভাপতি শাহজাহান সিদ্দিক ছায়রাছ, সাধারন সম্পাদক তারেক হোসেন মুসা, অর্থ সম্পাদক শাহিন আহমদ, কো-অর্ডিনেটর গোলজার আহমদ, সহ সভাপতি আব্দুল হালিম, সহ সভাপতি লায়েক হোসেন চৌধুরী, সহ সভাপতি ছরওয়ার আহমদ খান, সহ সভাপতি আবুল কাশেম, সহ সভাপতি কয়েছ আহমদ, সহ সভাপতি খয়ের আহমদ চৌধুরী, সহ সভাপতি লুৎফুর রহমান, সহ সভাপতি নুর উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন বাবলু, সহ সভাপতি মাহবুবুর রহমান খান স্বপন, সহ সভাপতি জুবের আহমদ, সহ সভাপতি বুরহান উদ্দিন, সহ সাধারন সম্পাদক কুদ্দুস আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল হেলাল চৌধুরী শ্যামল, সহ সাংগঠনিক শামসুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান আহমদ, সহ প্রচার সম্পাদক নাহিদ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন আহমদ,
সহ শিক্ষা বিষয়ক সম্পাদক অলিউর রহমান চৌধুরী, কার্যকরী সদস্য রেজুয়ান উদ্দিন, এনামুল হক,রাসেল খান,ফয়ছল মুকিত,সাব্বির খান, বেলাল আহমদ, রাজা আহমদ, নাজ উদ্দিন। 
গ্রেট বৃটেনে অবস্থানরত আলীনগর ইউনিয়নের বিপুল সংখ্যক প্রবাসী সভায় উপস্থিত ছিলেন। নতুন কমিটি কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সরওয়ার হুসেন খান,খয়ের আহমদ, লায়েক হোসেন চৌধুরী, আব্দুল হালিম, কয়েছ আহমদ, নুর উদ্দিন, লুৎফুর রহমান, সাহিন আহমদ,সাব্বির আহমদ চৌধুরী স্বপন, গোলজার আহমদ, শ্যামল চৌধুরী, লিটন আহমদ, অলি চৌধুরী, সাব্বির খান, নাহিদ আহমদ, এমরান আহমদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি এম হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ও মীরগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক। গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র মুস্তাফিজুর রহমান চৌধুরী, বিবিবিএফ লুটনের সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী, বিবিবিএফ লুটনের ভাইস চেয়ারম্যান সামছুল আলম মাখন মিয়া, হারুন মিয়া, নজরুল ইসলাম ও আলহাজ্ব নইম উদ্দিন চৌধুরী প্রমূখ।















