ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাইল্যান্ড এলাকার ওয়েলিংটন ওয়ে’র বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এই অগ্নিকান্ডের সূত্রপাত হলে দ্রুত ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডে ভবন ও জিনিস পত্রের ক্ষয়ক্ষতির হলেও এতে কেউ মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ভবনে একাদিক বাংলাদেশী বংশোদ্ভুত পরিবার বসবাস করেন বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
বিবিসি জানিয়েছে আগুন লাগার খবর পেয়ে ৮টি ফায়ার ইঞ্জিন ও ৫৮জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করে। বহুতল ভবনের ১২ তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে উক্ত ফ্লাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আরো ৪টি ফ্লাটের ক্ষতি হয়েছে। তবে উক্ত ফ্লাটের কোন বাসিন্দা আহত কিংবা ক্ষতির সম্মুখিন হয়েছেন কিনা তা জানা সম্ভব হয়নি। ভবনটি ইস্ট এন্ড হাউজিং এসোসিয়েশনের বলে জানাগেছে।
রিপোর্টে বলা হয়েছে আগুন লাগার পর প্রায় ৯০টি কল ইর্মাজেন্সি কল যায় ৯৯৯ নাম্বারে। ফায়ার সার্ভিস ঘটনা স্থলে যাওয়ার পূর্বে ভবন থেকে প্রায় ৪০জন বাসিন্দা দ্রুত নেমে আসেন। পুলিশ দ্রুত এসে ওয়েলিংটন ওয়ের কিছু অংশে মানুষ চলাচল বন্ধ রাখে।
Fire crews tackle Mile End tower block blaze
large flat fire in an east London tower block has sent plumes of smoke soaring above the capital. The blaze broke out in a property on the 12th floor of a high-rise block in Wellington Way before 12:30 BST.
London Fire Brigade sent five fire engines and 58 firefighters to the scene after received more than 90 calls. The brigade said about 40 people had left the block before they arrived and there were no reports of any injuries.
The cause of the fire, which took nearly an hour and a half to get under control, is currently unknown.















