রিজেন্ট লেক ব্যাংকুইটিং হল এ বো-ওয়েস্ট অর্গানাইজেশন এর ইফতার মাহফিল অনুষ্টিত

1371

ওয়ানবাংলানিউজ: চ্যারিটি সংগঠন বো-ওয়েস্ট অর্গানাইজেশন এর আয়োজনে সোমবার রিজেন্ট লেক ব্যাংকুইটিং হল এ বার্ষিক ইফতার মাহফিল অনুষ্টিত হয় | সংগঠন এর সভাপতি মাওলানা কাসিম উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইকবাল লতিফ |

শুরুতে কোরআন তিলাওয়াত করেন সেন্টারের ইমাম মাওলানা সালেহ আহমেদ | প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস্ এর এক্সেকিউটিভ মেয়র জন বিগস | বক্তব্য রাখেন মুফতি মাওলানা আব্দুল মুন্তাকিম, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী, মাওলানা শুয়াইব আহমেদ, মাওলানা ফারুক হোসাইন ফারুকী, মাওলানা সিরাজুল ইসলাম সাদ,

সংগঠণ এর ট্রাস্টি মাওলানা নাঈম আহমেদ, ভাইস চেয়ারম্যান মাসুদ আহমেদ , হেলাল উদ্দিন ,ট্রেজারার মিজান চৌধুরী, সহ ট্রেজারার বেলাল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসাইন ও উপদেষ্টা সাইফুল আলম রুকন|

অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন টিভি উপস্থাপক মাওলানা আব্দুল কুদ্দুস,টিভি উপস্থাপক সুমন খান, কমিউনিটি সংগঠক আব্দুস সুবহান,বো মুসলিম সেন্টার এর চেয়ারম্যান সামসুল হক, সাজ্জাদ উল্লাহ, তাজ উল্লাহ, আব্দুস সাত্তার, মনির ভূঁইয়া , শামীম আল মামুন, মহিউদ্দিন, মুহিবুর রহমান মিনু, সামসুল ইসলাম, এখলাসুর রহমান,কাজল মিয়া, শামীম আহমেদ, প্রমুখ |

বো – ওয়েস্ট অর্গানাইজেশন ২০১৩ থেকে রোমান রোড মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রিজেন্টস লেক হলে নিয়মিত জুম্মা, তারাওয়ী এবং ঈদ জামাত অনুষ্টান করে আসছে | বো – ওয়েস্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে একটা সুবিধা জনক স্থান বের করে যাতে তারা প্রস্তাবিত অন্যান্য কমিউনিটি ওয়ার্ক গুলা করে যেতে পারে| এ জন্য লোকাল কমিউনিটি ও টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল এর সহযুগিতা কামনা করা হয়। পরে দোআ ও ইফতারের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয় |

বো-ওয়েস্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে রিজেন্ট লেক ব্যাংকুইটিং হল এ ঈদ জামাত সকাল ৯.০০ টায় অনুষ্টিত হবে |