খেলাধুলা ডেন্ক: এটাই পাকিস্তান। অঘটন ঘটাতে যাদের সঙ্গে তুলনা নেই কারও। চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ছাপ ফেলল ‘আন্ডারডগ’ হয়ে নামা দলটি। চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা যাদের হাতে দেখছিলেন অনেকেই, সেই ইংল্যান্ডকে নিয়ে রীতিমত খেলল সরফরাজ আহমেদরা। কার্ডিফের সেমিফাইনালে স্বাগতিকদের ৮ উইকেটে উড়িয়ে দিয়ে পাকিস্তান নিশ্চিত করেছে ফাইনাল। দুর্দান্ত বোলিংয়ে ৪৯.৫ ওভারে ইংলিশদের অলআউট করে দেয় মাত্র ২১১ রানে। সহজ সেই লক্ষ্যটা ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায় পাকিস্তান ৭৭ বল হাতে রেখে।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ইংল্যান্ডের প্রশংসা মুখে ফেনা তুলেছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্যপূর্ণ এক দল, এর ওপর আবর খেলবে ঘরের মাঠে, তাই ফেভারিটের তকমা সেঁটে দেওয়া হয়েছিল ইংলিশদের গায়ে। বিপরীতে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান ছিল ‘আন্ডারডগ’। সেমিফাইনালে যখন মুখোমুখি দাঁড়িয়ে গেল দল দুটি, তখন ইংল্যান্ডকে ফাইনালেও তুলে দিয়েছিলেন অনেকে! হিসাবের সেই খাতা উল্টিয়ে পাকিস্তান দেখিয়ে দিলো সুদিন হারালেও হারিয়ে যায়নি পাকিস্তান। ক্রিকইনফো















