ইউবিএ সুপার সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন : তাকওয়া ক্লাবের সাফল্য

1050

ওয়ানবাংলানিউজ: গত ১৯ জুন মঙ্গলবার সুইন্ডনের বিশাল স্পোর্টস সেন্টারে সফলভাবে দ্বিতীয় ইউবিএ সুপার সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে । ইউবিএ’র রেজেস্ট্রিট সারা বৃটেন থেকে প্রায় ৮৬ টি দল অংশ গ্রহণ করে এই খেলায়। খেলার আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানান হয় সকল সমর্থক এবং শুভকামনাকারীদের। ইউনাইটেড ব্যাডমিন্টন এসোসিয়েশন এর পরবর্তী সুপার সিরিজ লিভারপুল সিটিতে অনুষ্টিত হবে।
চমৎকার এই প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয় ছিনিয়ে আনেন, বিভাগ বি এবং বি বার্মিংহাম লন্ডন থেকে আবদ সুলতান ও আদনান ওসমান। রানার্স আপ: রিডিং থেকে শাকিল রহমান ও জয়নাল উদ্দিন। তৃতীয় স্থান: লিভারপুল এবং ডার্বির রিচার্ড উইলিয়ামস ও নাজ করিম। ৪র্থ স্থান: কেমব্রিজ ও লন্ডনের আব্দুল কাহার ও শাহ কবির. বিভাগ সির বিজয়ী: নিউপোর্ট থেকে মিসবাহ চৌধুরী ও জিতু মিয়া, রানার আপ: ওয়ার্চস্টার থেকে শুভ রহমান ও নুরুল আহমেদ. তৃতীয় স্থান: বার্মিংহাম থেকে আব্দুল্লাহ আলী আকবর ও ইস্তান আল জামাল ৪র্থ স্থান: লন্ডন থেকে মাসুম আহমেদ ও রুহুল আমিন বিভাগ ডির বিজয়ী: লন্ডনের তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব থেকে মুয়াজ্জেম আহমেদ রিবু ও ফয়সল ইসলাম, রানার্স আপ: পোর্টসমাউথ থেকে জামাল চৌধুরী এবং সাইফুল আলম, তৃতীয় স্থান: পোর্টসমাউথ থেকে মুরসালিন আহমেদ ও সালাহউদ্দিন মিন্টু, ৪র্থ স্থান: বার্মিংহাম ও ওয়ারচস্টার থেকে আবদুল সাহান ও রফি আহমেদ.

এদিকে গত ২০ জুন বার্কিং ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ডেগেনহাম স্পোর্টস সেন্টারে অনুষ্টিত খেলায় তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী এবং কার্য্য নির্বাহী সদস্য আলতাফ হোসাইন ভাল পার্ফমেন্স করে তৃতীয় স্থান দখল করে ট্রপি হাতে তুলে নেয়. ইতিমধ্যে রিবু জুটি ২০১৮ সালের ভিতর এপর্যন্ত চারটি খেলায় চ্যাপটিয়ান হওয়ার গৌরব অর্জন করেন.
তাদের সবার বিজয়ে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সদস্যরা মিষ্টি মুখ ও আনন্দ উল্লাস করেন, মিষ্টি বিতরণ করেন ক্লাবের অন্যতম সেরা এবং তরুণ প্লেয়ার মুয়াজ্জেম আহমেদ রিবু. তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের
পক্ষ থেকে সকল বিজয়ীদের ধন্যবাদ এবং অভিনন্দন জানান ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাহার, ম্যানেজার সালেহ আহমেদ ও উপদেষ্টা সাবেক কাউন্সিলর আব্দুল আসাদ. আগামীতে খেলার মান আরও উন্নতি ও দক্ষতার জন্য ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে.