ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে যুক্তরাজ্য যুবদলের বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার

1509

ওয়ানবাংলানিউজ: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা সমূহ প্রত্যাহারের দাবী জানিয়েছে ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা করে বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছে যুক্তরাজ্য যুবদল।
মঙ্গলবার ১৩ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের বাইরে ১০ ডাউনিং স্ট্রিটে দুপুর ১ঘটিকায় অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ সমাবেশ। এতে যুক্তরাজ্য যুবদল ও সকল জোনাল কমিটির নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন।