ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরের কলকলিয় ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে ঈদ পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন রবিবার পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটি নেতা হাজী চাঁন্দ মিয়ার সভাপতিত্বে এবং সাইফুল আলম ও রয়েল তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন আবু সুফিয়ান তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী, কিকলি কাউন্সিলের মেয়র গোলজার আহমদ, কাউন্সিলার আব্দুল আলী, কাউন্সিলার নাসিমা বেগম।
এসময় আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আহবাব মিয়া, সামসুল হক চৌধুরী, ইস্তাব উদ্দিন আহমদ, তাহের কামালী, ফারুক মিয়া, শামিম আহমদ, কবির হোসেন, শাহীন মিয়া, জাহাঙ্গীর আলম, এমরান উদ্দিন, ফয়জুল করিম, আখলাকুর রহমান, লিলু মিয়া, আব্দুল আলী, সাইফুল ইসলাম সহ অনেকে। বক্তারা সংগঠনের পক্ষ থেকে এলাকার উন্নয়নে আরো কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।















