ওয়ানবাংলানিউজ: দিরাই থানা ডেভলামেন্ট অর্গানাইজেশন ইউকের নির্বাচন সম্পন্ন গত ১৩ মে রবিবার পূর্ব লন্ডনের এনজাইন ইয়ুথ ক্লাবে। নির্বাচনে সংগঠনের ১২১৬ সদস্যের মধ্যে ৮৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদের জন্য ছাতা ও চেয়ার মার্কা নিয়ে দু’টি প্যানেল অংশনেয়। এতে ব্যাপক ব্যবধানে ছাতা প্যানেলের মিলিক-বিপ্লব-বুলন পরিষদ সবকয়টি পদে বিজয়ী হয়।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি হয়েছেন মিলিক মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব সর্দার ও ট্রেজারার বুলন মিয়া। নির্বাচনে সর্বোচ্চ ভোটপান সদস্য পদে সিজিল মিয়া ৪৫৪টি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন চৌধুরী চাঁন মিয়া, আব্দুল মনাফ, ইকবাল হোসেন, ও অধ্যাপক ওমর ফারুক।
নব নির্বাচিত সদস্যরা হচ্ছেন সভাপতি মিলিক মিয়া চৌধুরী (প্রাপ্ত ভোট ৪৩৩), সিনিয়র সহ সভাপতি ডা: সৈয়দ মাসুক আহমদ (৪২৫), সহ সভাপতি আব্দুল কাদির (৪১৯), সাধারণ সম্পাদক বিপ্লব সর্দার (৪৩৬), সহ সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউর রহমান(৪২১), কোষাধ্যক্ষ বুলন মিয়া (৪২০), সাংগঠনিক সম্পাদক ফয়ছল মিয়া (৪১৬), শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর শিহাব মিয়া (৪২৪), সাংস্কৃতিক সম্পাদক আখতার হোসেন চৌধুরী (৪১৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ লেচু মিয়া (৪০৭), নির্বাহী সদস্য মো: জাহান মিয়া (৪৩০), অধ্যাপক মাহবুব হোসাইন, ফিরুজুল হক ফিরুজ (৪২৯), ইসলাম উদ্দিন (৪৪৭), ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী (৪৪৭), এডভোকেট আবুল হাসনাত (৪৩১), সফিকুল ইসলাম (৪২৯), ফারুক মিয়া চৌধুরী (৪১৩), সিজিল মিয়া (৪৫৪), মো: টিপু মিয়া চৌধুরী (৪৩১), আয়না মিয়া (৪২১)।















