স্ত্রী’র পরিচয়ই ভুলে গেলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী!

962

ওয়ানবাংলানিউজ ডেস্ক: চীনা স্ত্রীকে ভুলে জাপানি বলে সম্মোধন করে বিপাকে পড়লেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরেই চীনা কর্মকর্তাদের সামনে স্ত্রীর পরিচয় ভুল করে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন হান্ট।২০০৯ সালে চীনা নাগরিক লুসিয়া জু কে বিয়ে করেন হান্ট। এই দম্পতির ৩ সন্তান রয়েছে।

চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় হান্ট বলেন, ‘চীনের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। আমার স্ত্রী জাপানি, আমার স্ত্রী চীনা।’ উত্তর চীনের শিয়ান প্রদেশে জন্ম নেয়া লুসিয়া সম্পর্কে হান্ট বলেন, ‘আমার স্ত্রী চীনা, আমার সন্তানরাও অর্ধেক চীনা এবং তাদের নানা-নানী শিয়ানেই বসবাস করে।’ প্রসঙ্গত, চীন এবং জাপানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি কিছুটা সর্ম্পোকন্নায়ন হলেও ১৯৩০ এবং ৪০ সালে চীনে জাপানের রক্তাক্ত দখলদারিত্বের জের ধরে দুই দেশের মধ্যে বৈরিতা এখনো দৃশ্যমান।

২০০৮ সালে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একটি ব্যবসায়িক ইভেন্টে লুসিয়ার সঙ্গে পরিচয় হয় হান্টের। একবছর পরই শিয়ানে ঐতিহ্যবাহী চীনা রীতিতে বিয়ে করেন তারা। ডেইলি মেইল।