থেরেসা মে’র বিরুদ্ধে জোট বেঁধেছেন ৫০ জন টোরি এমপি

1945

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিরুদ্ধে জোট বেঁধেছেন ক্ষমতাসীন রক্ষণশীল দলের ৫০ জনেরও বেশি পার্লামেন্টে সদস্য। তারা আশঙ্কা করছেন, ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট চুক্তি না করেই ব্রিটেনকে সংগঠনটি থেকে বের করার সিদ্ধান্ত নিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টকে সাবেক এক ক্যাবিনেট সদস্য বলেন, ইইউর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যদি থেরেসা ব্রেক্সিট চুক্তি না করেই ব্রিটেনকে বের করে নেয়ার সিদ্ধান্ত নেন তবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ৫০ জনেরও বেশি টোরি এমপি। সাবেক এই মন্ত্রী আরো বলেন, নিজ দলের এমপিরা থেরেসার এই সিদ্ধান্ত বন্ধ করতে ভোট দিতে প্রস্তুত। যা সরকারের হাতে নোটিশ ধরিয়ে দেয়ার জন্য যথেষ্ঠ।

এর আগে থেরেসা মে সরকারের কর্মকর্তারাই স্বয়ং ব্রিটেনের বর্তমান খাদ্য এবং ঔষধ সংকট নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন। কিন্ত তা সত্ত্বেও মে ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে কোন রকম বাণিজ্যিক চুক্তি করা ছাড়াই বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন খবর প্রকাশিত হওয়ার পরই রুখে দাঁড়ান টোরি এমপিরা। ইন্টারন্যাশনার ট্রেড সেক্রেটারি লিয়াম ফক্স বলেন, ‘নো ডিল’ কোন অপশন হতে পারে না।
তবে এই অবস্থা সত্ত্বেও ইতোমধ্যে ৬০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ীক ব্যক্তিত্ব মে’কে তার পরিকল্পনা এগিয়ে নেয়ার জন্য চিঠি লিখেছেন। এর মধ্যে আছেন সাবেক চ্যান্সেলরন নাইজেল লসোন, ভোকাল ব্রেক্সিটার জন রেডউড এবং উইদারস্পুন এর চেয়ারম্যান টিম মার্টিন। তারা বলেন, মে কে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী তার পরিকল্পনা বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু সাবেক মন্ত্রীপরিষদের সদস্যরা বলছেন, প্রয়োজন হলে পার্লামেন্ট অবশ্যই মে কে থামানোর পদক্ষেপ গ্রহণ করবে। সাবেক ব্রিটিশ অ্যার্টনি জেনারেল ডোমিনিক গ্রিভি বলেন, যদি মে তার ‘নো ব্রেক্সিট ডিল’ হুমকি বজায় রাখতে তবে এটি তার সরকারকে টেনে নামাতে পারে।’ প্রেস টিভি।