ওয়ানবাংলানিউজ: ‘শিক্ষা সম্প্রসারণই আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে ছাতক উপজেলার দারিদ্র শিক্ষার্থী সহায়তা প্রদান ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত হয়েছে বহুল প্রত্যাশিত ছাতক এডুকেশন ট্রাস্ট। ট্রাস্টের কমিটি গঠনের লক্ষ্যে এক সভা ২০ জুন বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অত্র এলাকার কমিউনিটি নেতৃবৃন্দ অংশনেন।
৯০ দশকের শুরু থেকে ছাতকের মুরব্বিয়ানরা প্রবাসীদের নিয়ে যুক্তরাজ্যে একটি এডুকেশন ট্রাস্ট গঠনের লক্ষ্যে বিভিন্ন সময়ে সভা সমাবেশ করে আসছিলেন। তবে নানান প্রতিকুলতার কারনে ট্রাস্ট গঠনে বিলম্ব হয়। অবশেষে সকলের সার্বিক সহযোগিতায় ছাতক এডুকেশন ট্রাস্ট গঠন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাস্ট গঠনের সাথে প্রথম থেকে জড়িত নেতৃবৃন্দগন।
কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান প্রবীণ কমিউনিটি নেতা ব্যবসায়ী গিয়াস মিয়া। কমিউনিটি নেতা আরমান আলীর পরিচালনায় সভায় সংগঠনের উন্নয়নের স্বার্থে সর্ব সম্মতিক্রমে আশিংক কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান উপদেস্টা নির্বাচিত হয়েছেন প্রবীণ কমিউনিটি নেতা গিয়াস মিয়া, উপদেস্টা আলতাফুর রহমান মোজাহিদ, আশিকুর রহমান আশিক, আকতার হোসেন, সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফজল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি নূরুল ইসলাম এমবিই, সহ সভাপতি শাকুর আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান আলী ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মশাহিদ আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবাব মিয়া ।
উক্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটির গঠন করতে সিদ্ধান্ত প্রদান করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবাব মিয়া।
সভায় আরো মরামর্শমূলক বক্তব্য রাখেন আবু সুফিয়ান, জমশেদ আলী, আকতার আলী, জহির মিয়া, জামাল উদ্দিন, সাব্বির আহমদ ময়না, আজির উদ্দিন, আবু সায়িদ লিলু, গৌছ আলী বকুল, কবির আহমেদ, মিজানুর রহমান, মুজিবুর রহমান, আমির উদ্দিন, আলমাছ আলী, আব্দুল মছব্বির, তাজ উদ্দিন, মিজানুর রহমান হিরু, রশিদ আহমদ, আতাউর রহমান আনছার, মোহাম্মদ আলী, আলী আহমদ, কাজী মোহাম্মদ ইকবাল হোসেন দেলোয়ার, মুজিবুর রহমান, খাসরুজ্জামান খসরু, আব্দুল জলিল, মো: আব্দুল কাদির, নানু মিয়া, মো: আবুল কালাম, মো: আছকর আলী, আশরাফ আমিন, মো: মাহবুবুর রহমান, গিয়াস মিয়া, মো: সামছুল হক, এম শাহাজাহান, মিজানুর রহমান, নোয়াব আলী, আঙ্গুর মিয়া, আব্দুল কুদ্দুছ, জাকির হোসেন, জয়নাল আবেদিন, আজাদ মিয়া, মাওলানা জালাল উদ্দিন কালারুকি, আশিকুল ইসলাম, নিজাম উদ্দিন, সিরাজ আলী, শামীম আহমদ প্রমুখ।















