লন্ডনে ৬দিনে ৭টি হত্যাকান্ড: একই রাতে ছুরিকাঘাতে নিহত ২: পুলিশের গুলিতে ডাকাত আহত

2556

ওয়ানবাংলানিউজ: অনেকের কাছেই স্বপ্নের শহর লন্ডন এখন অপরাধ প্রবন এলাকা। গত ৬দিনে ছুরিকাঘাত ও গুলিতে ৭টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল সোমবার রাতেই দুইজনের মৃত্যু হয়ে ছুরিকাঘাতে। অনলাইন ইভিনিং স্ট্যান্ডার্স পুলিশ সূত্রে জানিয়েছে, সোমবার রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের ওয়ালথামস্টোতে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে নিজ ঘরেই ছুরিকাঘাত করা হয়। মারাত্মক আহত অবস্থায় প্যারামেডিক টিম আসলেও স্থানীয় ভ্যালেটিন রোডস্থ ঘরেই মারা যায় ঐ ব্যক্তি। তার বষয় ৪০ বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় ৩৬ বছর বয়সী এক মহিলাকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
একই রাতে ওয়েস্ট লন্ডন হাসপাতালে এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত অবস্থায় মারাগেছেন। তার নাম ও বয়স জানাতে পারেনি পুলিশ। গত ৬দিনে রাজধানী লন্ডনের হেকনি, হান্সলো, এনফিল্ড, শ্যাডোয়েল হিথ ও ওয়ালথামস্ট্রোটে নিহতের ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানায় সোমরাতে শ্যাডোয়েল হিথ এর ন্যাশ রোড়ে ২০ বছর বয়সী দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রোড়ে গত বুধবার ১৮ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সোমবার রাতে সাউথ লন্ডনে আরো দুই যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসকল ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে পূর্ব লন্ডনে পুলিশের গুলিতে মারাত্মক আহত হয়েছে গাড়ী ডাকাতির সাথে সম্পৃক্ত এক গ্যাং সদস্য। সোমবার রাত ১০টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে হেকনিতে। আহত ব্যক্তিকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গুলির ঘটনার তদন্ত চলছে বলে জানাগেছে।
এর আগে
শনিবার সকালে লন্ডনের এনফিল্ডে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে নিহত হয়েছে ২০ বছর বয়সী এক যুবক। একই ঘটনায় আরেক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কটল্যান্ড ইয়ার্ড জানায় শনিবার সকালে তাদের উপর আক্রমন করা হয়। প্রথম ভিকটিমের বয়স ২০। তাকে সাউথ স্ট্রিটে আক্রমন করা হয়, সে ঘটনা স্থলেই মৃত্যু বরণ করে। তাকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। দ্বিতীয় ভিকটিমের বয়সও ২০। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক।
এদিকে মঙ্গলবার ১৪ বছর বয়সী এক কিশোরকে সেভেন সিস্টারস এলকায় গুলি করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরের দিন বুধবার শেডওয়েল হিথ এলাকায় ১৮ বছর বয়সী এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এনিয়ে এবছর ১৭জন কিশোর ও যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। একই দিন ২০ বছর বয়সী এক যুবককে ওলথামস্ট্রোতে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। গত সাপ্তাহে উডগ্রীনে ১৯ বছর বয়সী আরেক যুবককে গুলি করে হত্যা করে দুস্কৃতিকারীরা।
এদিকে এয়ার এ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে এবছর ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ৩১ ভাগ বেড়েছে।