বিশ্বনাথ ডেভেলাপমেন্ট সোস্যাল ট্রাস্ট ইউকে এর কার্যকরী কমিটির সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

535

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ ডেভেলাপমেন্ট সোস্যাল ট্রাস্ট ইউকের এর কার্যকরী কমিটির সভা ও ইফতার মাহফিল গত ৩ জুন রবিবার পুর্বলন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার শাহ সোহেল আমীন। এতে বক্তব্য রাখেন ট্রাস্টী শাহ শামীম আহমদ, ট্রাস্টী ইকবাল হোসেন, ট্রাস্টের সহ সভাপতি মাহফুজুর রহমান রিপন, সহ সাধারন সম্পাদক এমদাদুল হক সিকদার, ট্রোজারার সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সাহেদ মোনায়েম, সমাজসেবা সম্পাদক আব্দুর রব মাছুম, কার্যকরী কমিটির সদস্য বশির আহমদ ও আব্দুল্লা আল নোমান, ট্রাস্টী কবি শেখ সামছুল ইসলাম, ট্রাস্টী সেলিম আহমদ, ট্রাস্টী সাহেদ আহমদ, ট্রাস্টী আশিক আলী, ট্রাস্টী রাজু মিয়া, ট্রাস্টী সোহেল আহমদ, ট্রাস্টী আব্দুল্লাহ আল মামুন, ট্রাস্টী শাহ মিজানুর, ট্রাস্টী ফজর আলী, আবু বক্কর সিদ্দিক, শামীম আহমদ প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে ট্রাস্টের ভূয়সী প্রসংশা করেন এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।