ব্রিটেনে শুক্রবার করোনায় আক্রান্ত ৪৪,২৪২ জন, মৃত্যু ১৫৭ জনের

578

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪,২৪২ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৪৬,৮০৭ জন, বুধবার ছিলো ৩৮,২৬৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৭ লাখ ৬৬ হাজার ১৫৩ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯২৩ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৫৭ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ১৯৯ জন, বুধবার ছিলো ২০১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭১৬ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৭ লাখ ৭ হাজার ৯৫৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬১ লাখ ৮ হাজার ৬০৮ জন।