ব্রিকলেইন মসজিদের ইফতার মাহফিল সম্পন্ন : ৩০ মে এনটিভিতে ফান্ড রাইজিং

1079

ওয়ানবাংলানিউজ: ব্রিকলেইন জামে মসজিদ কমিটির উদ্যোগে কমিউনিটির সর্বস্তরের মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে ৩১ মে বুধবার। এতে স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী, সাংবাদিক, সমাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা।

ব্রিকলেইন জামে মসজিদ ট্রাস্টের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাই কমিশনার নাজমুল কাওনাইন, স্থানীয় এমপি রুশনারা আলী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামিম মো: আফজাল, ঢাকার আইনজীবি এডভোকেট মোশাররফ হোসেন কাজল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, ইসলামি চিন্তাবিদ ড. আরশাদ আহমদ আল বুকারী, ড. কিজির হায়াত, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু, কাউন্সিলার হুমায়ুন কবির, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ।

সভায় ঐতিহ্যবাহী ব্রিকলেইন মসজিদ সংস্কার ও বিভিন্ন জায়গায় জরুরী মেরামতের প্রয়োজন। আর এ কারনে আগামী ৩০ মে ১৪ রামাদ্বান এনটিভিতে অনুষ্ঠিতব্য মসজিদের ফান্ড রেইজিং সফল করার জন্য কমিউনিটির সবার নিকঠ উদাত্ত আহবান জানানো হয়। সভায় বলায় মসজিদটি সরকারের লিস্টেট বিল্ডিং হওয়ায় এর কাজ সমূহ ব্যয় বহুল। এজন্য কাউন্সিল ও মসুল্লিদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আলোচনা সভাশেষে মসজিদের উন্নয়ন ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম। পরে মুসল্লিদের অংশগ্রহনের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির কমিটির ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, সহ সভাপতি আব্দুল গফুর খালিসাদার, হরমুজ আলী, নূরুল হক লালা মিয়া, মতিউর রহমান, আরফিক আলী প্রমুখ।