ওয়ানবাংলানিউজ: সিলেটের সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত ক্লাব সিলেট এক্সপ্রেস ক্রিকেটার্স ক্লাব ইউকে এর উদ্যোগে বৃহস্পতিবার পুর্বলন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল দলের কৃতি ফুটবলার ইয়ামেন মুন্নাকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। ইয়ামেন মুন্না তার বক্তব্যে তাকে সংবর্ধনা প্রদানের জন্য ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানানা। মাহফিলে উপস্থিত ছিলেন রাধী, মো: সুহান, রুবেল আহমেদ, সামু, জাহিন, নাহিদ ও পাপ্পু প্রমূখ। ইফতার পুর্ব বক্তারা রোজার ত্পাযর্ নিয়ে আলোচনা করেন এবং সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ফুয়াদ, আজমনা, রেজা, রাসেল, এনাম, পুষপু, লাহিন, তাহেদ, রাজীব, ইয়েমেন মুন্না, আরমান, তৌফিক, সাহেদ, সাফায়েত, মাহমুদ, রুম্মান, এমজ, নাহিদ, ইভান প্রমূখ।















