পর্তূগীস বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

517

ওয়ানবাংলানিউজ: পর্তূগীস বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশান এর উদ্যোগে শনিবার পুর্বলন্ডনের সোনারগাও রেস্টুরেন্টে স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফিরোজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আয়াস মিয়া, কাউন্সিলার ও ডিপুটি মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলার আহবাব হোসেন, কাজী সোহেল, বি এম ফারুক, মোশাররফ হোসেন, মুনসী সবুজ, কাজী উজ্জাল, নুর মোহাম্মদ কচি, কাজী শাহান, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন ফরহাদ, কদম আলী, আমজাদ, মাসুদ, কাজল, শাহান আল মামুন প্রমুখ। ইফতার পুর্ব আলোচনায় বক্তাগন কমিটির সকল কর্মকান্ডের প্রতি ভুয়শী প্রশংসা করেন এবং কমিটির পুর্নগঠনের উপর আলোচনা করেন। বক্তারা বলেন রজমানের শিক্ষা হচ্চেছ আত“শুদ্ধি অর্জন করা। আত“ শুদ্ধি অর্জন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বন্দা ও বান্দি হওয়ার গুরুত্বপুর্ন সময় হচ্চেছ পবিত্র মাস রমজান। পরিশেষে সমস্ত মুসলিম উম্মারহ জন্য দোয়ার করা হয়।