মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

541

ঢাকা সংবাদদাতা: মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ১০-১২ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিনিধি জানান, মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কে শুক্রবার সকালে বরংগাইল হাইওয়ে পুলিশের এসআই আমীর হোসেন সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর পিকআপটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো মহাসড়কের পাশের খাদে পড়ে আছে যাত্রীবাহী পরিবহনটি।