বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল

164
ওয়ানবাংলানিউজ: বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল এর সাথে  ইস্ট ইন্গলিয়া রিজওনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইপসুইচের লিটল ইন্ডিয়া রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা মানিক মিয়া,  পরিচালনা করেন লিটল ইন্ডিয়া রেস্টুরেন্টের মালিক আব্দুল শাহীদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে সিইও এম শাহাবুদ্দিন,  সিনিয়র ফান্ডরাইজিং ডাইরেক্টর আব্দুল শফিক,  মার্কেটিং ডাইরেক্টর ফরহাদ হোসেন টিপু,  ফান্ডরাইজিং ডাইরেক্টর আজিজুর রহমান।  এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহবুব আলম শামীম,  আব্দুল মোতালিব,  আহমেদ হোসেন বকুল,  শাহজাহান সিরাজ চৌধুরী,  রায়ান আল হক প্রমুখ।
এসময় বক্তারা বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল এর সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। প্রবাসীদের সহযোগিতায় ২০১৫  সালে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল প্রতিষ্ঠার পর থেকে দেশে ক্যান্সার রোগীসহ সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে।
 বর্তমানে এই হাসপাতালটি পরিচালনার জন্য প্রত্যেক মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন,  তাই প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ১ লক্ষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। হাসপাতালের উদ্যোগে স্থানীয় পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে  এওয়ারনেস কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালের হেলথ ভিজিটররা  বাড়ী বাড়ী গিয়ে প্রায় ৬৫ হাজার পরিবারে  ক্যান্সার রোগ সম্পর্কে স্বাস্থ্য  সচেতনতা প্রদান করেছেন।