জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইউকের উদ্যোগে ৩০ ডিসেম্বর আবারো এন আর বি ডে সেলিব্রেশন

920

ওয়ানবাংলানিউজ: জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে সোমবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে। এতে সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। সংগঠনের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আনসার ও সহ সাধারণ সম্পাদক জাকির হোসেনের যৌথ পরিচালণায় সভার শুরুতে কোরান থেকে তিলাওয়াত করেন মৌলানা আনিসুর রহমান।
সভায় থেকে জানানো হয় সংগঠনের উদ্যোগে গত ৩রা জানুয়ারী অত্যন্ত সফলতার সাথে এন আর ডি ডে সেলিব্রেশন উদযাপন করা হয়। ব্যাপক সফল্য ও কমিউনিটির ব্যাপক আগ্রহ ও চাহিদায় বাংলাদেশের সাথে মিলিয়ে ৩০শে ডিসেম্বর আবারো “এন আর বি ডে সেলিব্রেশন” করা হবে।
উক্ত অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশীসহ প্রায় সব সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলিকে সম্পৃক্ত করার চেস্টা করা হবে। সংগঠনের সভাপতি আশিকুর রহমান বলেন, আমরা প্রবাসীদের স্বার্থে কাজ করে যাবো। কিন্তু এই কাজ করা একা সম্ভব হবেনা সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় মেম্বারশিপ সেক্রেটারি কাজী বাবর সংগঠনের নতুন মেম্বারদেরকে স্বাগত জানিয়ে এক্সেকিউটিভ মেম্বারশিপ কার্ড বিতরণ করেন এবং জয়েন্ট মেম্বারশিপ সেক্রেটারি ফয়সল আলম নতুন জেনারেল মেম্বারদের হাতে মেম্বারশিপ কার্ড তুলে দেন। অনুষ্টানের শেষ পর্যায়ে প্রেস এবং প্রচার সম্পাদক মৌলানা আনিসুর রহমান রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর খান, সহ সভাপতি মানিকুর রহমান, কাউন্সিলার আয়শা চৌধুরী, ট্রেজারার আব্দুল হালিম চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাহ মুনিম, সাংগঠনিক সম্পাদক জয়নাল খান, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমদ, অফিস সম্পাদক মারফত মিয়া, শিক্ষা সম্পাদক ওবায়দুর রহমান জুনেদ, ইসি মেম্বার জামাল উদ্দিন, আহমদ কবির, জেইন মিয়া, আব্দুল হাবিজ। সাধারণ সম্পাদক নাসির আলী, শাহ আলম, ওসমান গনি, সালিক মিয়া, জাহাঙ্গীর আলম, শামিম আহমদ, আবু মিয়া, আলম শেখ।
ইফতার শেষে সিনিয়র ভাইস চেয়ার জাহাঙ্গী খাঁন অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন।