ওয়ানবাংলানিউজ: বাংলাদেশী ইতালিয়ান ফ্যামিলি ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইন টাওয়ার হ্যামলেটস এর উদ্যোগে ১৯ মে শনিবার পূর্ব লন্ডনের কেয়ার হাউজে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য স্বপরিবারে অংশনেন। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলেন ধরার পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন বক্তব্য রাখেন।
জাকির হোসেন জাহাঙ্গীর এর সভাপতিত্বে, সেক্রেটারী মীর হাফিজুর রহমান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র মি: জন বিগস, স্পিকার শাবিনা আক্তার, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলার ভিক্টোরিয়া ওবাজি, কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর জনাব রূহুল আমিন, কাউন্সিলর মোঃ আহ্বাব হোসেন,
কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর শাহ্ শোহেল আমিন, কাউন্সিলর শাদ চৌধুরী, কাউন্সিলর হেলাল উদ্দিন, কাউন্সিলর মো: এইচ এম হারুন, কাউন্সিলর কাহার চৌধুরী, কাউন্সিলর লীমা চৌধুরী, কাউন্সিলর এহতেশাম হক, কাউন্সিলর তারেক খান, কাউন্সিলর মোঃ মামুনুর রশিদ, সাবেক লীডার কাউন্সিল হেলাল আব্বাস, কমিউনিটি ব্যক্তিত্ব, প্রেসিডেন্ট বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট, সেক্রেটারী বাংলাদেশ সেন্টর দেলোয়ার হোসেন।
সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন জসীম, সহ-সভাপতি ফয়সাল আলম, সহ-সভাপতি আবদুস ছাত্তার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা খান, সাংঘাতিক সম্পাদক সরদার মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, প্রধান উপদেষ্টা আবদুল হান্নান, উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম, উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম, উপদেষ্টা বেলাল হোসেন, উপদেষ্টা উপদেষ্টা আবু তাহের, সৈয়দ মাহবুবুল হক ফারুক, উপদেষ্টা শাহদাত হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেছেন মাওলানা সিরাজুল ইসলাম শাদ, ইমাম সাডওয়েল জামে মসজিদ।















